এনআইডি-NID Service

NID Correction Service

এনআইডি (NID) সংশোধন সেবা

আমরা এনআইডি (জাতীয় পরিচয়পত্র) সংশোধনের নির্ভরযোগ্য ও দ্রুত সেবা প্রদান করছি। নিজের তথ্য সংশোধন করা অনেক সময় জটিল ও সময়সাপেক্ষ হয়। আমাদের অভিজ্ঞ টিম আপনার নামের বানান, বয়স বা ঠিকানা সংক্রান্ত যেকোনো ভুল সংশোধনে কার্যকর সহায়তা প্রদান করবে।

আমাদের সেবা সমূহ:

  • নাম সংশোধন: নিজ, পিতা বা মাতার নামের বানান ভুল সংশোধন।
  • বয়স ও জন্মতারিখ: সার্টিফিকেট বা জন্ম সনদ অনুযায়ী বয়স সংশোধন।
  • ঠিকানা ও স্বাক্ষর: স্থায়ী/বর্তমান ঠিকানা এবং স্বাক্ষর পরিবর্তন।
  • হারানো কার্ড: হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

নতুন ভোটার হতে:

  • অনলাইন জন্ম নিবন্ধন
  • পিতা-মাতার এনআইডি কপি
  • শিক্ষাগত যোগ্যতার সনদ (SSC/JSC)
  • নাগরিকত্ব সনদ
  • বাড়ীর বিদ্যুৎ বিল অথবা পানি বিলের কপি
  • রক্তের গ্রুপের প্রমাণপত্র
  • বিবাহিত হলে স্বামী/স্ত্রীর এনআইডি এবং কাবিননামা
  • পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)
  • পূর্বে ভোটার হই নাই মর্মে অঙ্গীকার নামা।

তথ্য সংশোধনের জন্য:

  • জন্ম নিবন্ধন
  • শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি উল্লেখ থাকে)
  • পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র (প্রয়োজনে)
  • পাসপোর্ট
  • নিকাহনামা
  • উত্তরাধিকার সনদ (প্রয়োজনে)
  • পারিবারিক সনদ (প্রয়োজনে)
  • মৃত্যু সনদ (প্রয়োজনে)
  • গেজেট বা সার্ভিস বুক কপি বা চাকরির প্রমাণপত্র
  • magistrate কোর্ট থেকে হলফনামা (প্রয়োজনে)
  • কাবিননামা বা তালাকনামা এবং স্বামীর এনআইডি

কেন আমাদের সেবা নিবেন?

  • দ্রুত সেবা: আমরা প্রতিটি আবেদন নির্ভুলভাবে এবং দ্রুত সম্পন্ন করি।
  • অভিজ্ঞ টিম: জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কাজে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
  • সার্বক্ষণিক সহায়তা: কাজের আপডেট এবং পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ সহজ।

আজই যোগাযোগ করুন

আপনার এনআইডি সংক্রান্ত যেকোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে।

📞 কল করুন: 01710026960
📧 ইমেইল: info@soscombd.com

আপনার সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. হারানো NID কিভাবে পাবো? প্রথমে নিকটস্থ থানায় জিডি করুন। এরপর জিডির কপি ও ভোটার নম্বর দিয়ে পুনঃউত্তোলনের আবেদন করতে হবে।
২. সংশোধন হতে কতদিন সময় লাগে? সাধারণত তথ্যের ক্যাটাগরি ভেদে ৩০ থেকে ৪৫ দিন সময় লাগতে পারে। তবে ডকুমেন্ট সঠিক থাকলে দ্রুত হওয়া সম্ভব।
৩. অনলাইনে কি তথ্য চেক করা যায়? হ্যাঁ, ভোটার পোর্টাল (nidw.gov.bd) থেকে অ্যাকাউন্ট খুলে আপনার তথ্য যাচাই করতে পারেন।

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top