জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সেবা সংক্রান্ত নতুন নিয়মাবল

0
জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সেবা সংক্রান্ত নতুন নিয়মাবলি

জরুরী বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের সেবা সংক্রান্ত নতুন নিয়মাবলি

স্মারক নং: ৪৯ (০০৩) জাতী:বি:/তথ্য ও সেবা/প্রশাঃ/২০২৩/তারিখ: ১৭ মে ২০২৬ খ্রি.
দপ্তর: তথ্য ও সেবা দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়বঙ্গাব্দ: ২৯ বৈশাখ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) অধীনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রে নতুন একটি জরুরী নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের মূল সনদ, সাময়িক সনদ সংশোধন, ডুপ্লিকেট কপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উত্তোলন ও সেবা গ্রহণের ক্ষেত্রে নতুন নিয়মগুলো কঠোরভাবে পালন করতে হবে।

মূল নোটিশের প্রধান বিষয়:
ওয়ান স্টপ সার্ভিস সেন্টার থেকে প্রদত্ত সকল সেবা গ্রহণের জন্য প্রার্থীকে নিজে উপস্থিত থেকে সেবা গ্রহণ করতে হবে।

👤 প্রার্থী নিজে আসতে অক্ষম হলে বিকল্প নিয়ম

প্রার্থী যদি অসুস্থ্যতা কিংবা বিদেশে অবস্থান জনিত কারণে নিজে উপস্থিত হতে সক্ষম না হন, তবে তার পক্ষে নিম্নোক্ত রক্তসম্পর্কীয় এবং আইনানুক সম্পর্কের আত্মীয়রা প্রয়োজনীয় প্রমাণপত্র দাখিল করে সেবা গ্রহণ করতে পারবেন:

রক্তের সম্পর্কের আত্মীয় আইনানুক সম্পর্কের আত্মীয়
আপন বাবা, মা, ভাই এবং বোন স্বামী অথবা স্ত্রী

⚠️ বিশেষ দ্রষ্টব্য: প্রতিনিধির মাধ্যমে সেবা গ্রহণের সময় প্রার্থীর অসুস্থ্যতা বা বিদেশে অবস্থানের বৈধ প্রমাণপত্র অবশ্যই দাখিল করতে হবে এবং সেবা গ্রহণের সময়ে প্রার্থীর মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

📂 সেবা গ্রহণের সময়ে যে সকল ডকুমেন্টস জমা দিতে হবে (Checklist)

ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে আবেদন প্রক্রিয়াকরণ বা ডকুমেন্ট সংগ্রহের সময় নিচে উল্লিখিত কাগজপত্রগুলো সাথে নিয়ে আসতে হবে:

  • ১. পে-স্লিপ (Pay Slip): ব্যাংক চালানের সংশ্লিষ্ট দপ্তরের জন্য নির্ধারিত কপি।
  • ২. আবেদনের হার্ড কপি: মূল আবেদনের প্রিন্ট করা হার্ড কপি।
  • ৩. মূল সনদের ক্ষেত্রে: সাময়িক সনদের (Provisional Certificate) মূল কপি।
  • ৪. সংশোধনের ক্ষেত্রে: ভুল ডকুমেন্টের মূল কপি (যেটি সংশোধন করা প্রয়োজন)।
  • ৫. ডুপ্লিকেট/দ্বিনকলের ক্ষেত্রে: সার্টিফিকেট বা নথিপত্র হারিয়ে গেলে সংশ্লিষ্ট থানার জিডি (GD) কপিপত্রিকার বিজ্ঞপ্তির কাটিং
  • ৬. জাতীয় পরিচয়পত্র (NID): প্রদর্শনের জন্য মূল এনআইডি কার্ড এবং ওয়ান স্টপ সেন্টারে জমা দেওয়ার জন্য অনুলিপি (ফটোকপি)।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই নতুন নিয়ম মেনে সহযোগিতা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

স্বাক্ষরিত/-
(মোঃ মিয়া হোসেন)
পরিচালক (ভারপ্রাপ্ত)
তথ্য ও সেবা দপ্তর
জাতীয় বিশ্ববিদ্যালয়।

আমাদের ওয়েবসাইটের অন্যান্য দরকারি আপডেটগুলো নিচে দেখতে পারেন:

ভূমি উন্নয়ন কর পরিশোধের নিয়মাবলি দেখুন


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top